গোপালগঞ্জে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।
বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) শামীম আল মামুন জানান, একটি মোটর সাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুথী দ্রুতগামী অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত্য নিহত হন।এসময় মোটর সাইকেল থাকা উজ্জ্বল ও ফয়সাল মারাত্মক আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মারাত্মক আহত উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ও ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশ্টি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম

