জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : ফখরুল

গেজেট প্রতিবেদন

জুলাই সনদ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সনদ বাস্তবায়নের জন্য আগামীতে নির্বাচিত দলকে নিজ নিজ রাজনৈতিক মেনিফেস্টো (ইশতেহার) মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে বিরোধীদের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধও করেছেন তিনি।

রোববার (১৯ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আয়োজিত এক সম্মাননা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি, আমাদের ছেলেরা জীবন দিয়েছে। আমাদের অনেক সমস্যা আছে, এত সহজে এসব সমস্যার সমাধান হবে না; তবে আমরা এখন থেকেই কাজ শুরু করতে পারি।

বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা অনেককেই হারিয়ে ফেলেছি। ইলিয়াস আলীসহ দেশের অসংখ্য মানুষ গুম হয়েছেন। তাদের সন্তানরা যখন আমার সামনে আসে, তখন নিজেকে অপরাধী মনে হয়। মাঝে মাঝে হতাশা আসে, অবিশ্বাস সৃষ্টি হয়। তবে আমাদের ইচ্ছা—একটি ইনসাফের বাংলাদেশ গড়ে দিয়ে যাব, যেন পরের প্রজন্ম একদিন বলতে পারে যে আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন