শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

মিরপুরে তালতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

রাজধানীর মিরপুরে তালতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকাল সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, নাভানা টাওয়ারে পাশে অবস্থিত তালতলা বস্তিতে আজ দুপুরের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। বিকাল ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন