গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রহমান কাজীর স্ত্রী।
ওসি মো: মাসুদ খান জানান, সোমবার দিবাগত রাতে দমকা হওয়া বয়ে যায়। এসময় মমতাজ বেগম ঢাকা-খুলনা মহাসড়ক থেকে পাতা কুডানোর সময় দ্রুতগামী একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।
খুলনা গেজেট/এনএম

