বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

গেজেট প্রতিবেদন

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

তবে তাকে কোন মামলায় বা কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, এর আগে একটি হত্যা মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই মামলাকে কেন্দ্র করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনো নিশিত করেনি ডিবি পুলিশ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন