বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট

গেজেট প্রতিবেদন

জাতীয় সংসদে এক দিনেই সাতটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলগুলো অনুমোদন পায়, এর মধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন ও নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে আরও রয়েছে— ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স (সংশোধন) বিল।

এদিকে, সংসদে আরও তিনটি বিল উত্থাপন করা হয়েছে যেগুলো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এগুলো হলো— জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষাবিষয়ক বিল।

উত্থাপিত তিনটি বিলের মধ্যে বিরোধী দলের আপত্তি থাকায় ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে। ফলে এসব বিল নিয়ে পরবর্তী অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে।

আর ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা বিল-২০২৬ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, বিরোধী দলের সদস্যরা যাতে বিলগুলো গভীরভাবে পর্যালোচনা করতে পারেন, সেজন্যই এগুলো এখন উত্থাপন করা হয়েছে। আগামীকালের সেশনে এসব বিল নিয়ে আলোচনা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন