বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

গেজেট প্রতিবেদন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবের সই করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সূচি অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে দুপুর সোয়া একটা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। তবে আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন