বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

খুব শিগগরই সংবিধান সংশোধন কমিটি করা হবে : নুরুল ইসলাম মণি

গেজেট প্রতিবেদন

সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই এটি করা হবে। কত সদস্যের কমিটি হবে তা চূড়ান্ত নয়। তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক। বুধবার সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, এটি সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি হবে। যাতে সংবিধানকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেন বারবার কাঁচি চালাতে না হয়।

নুরুল ইসলাম মণি বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।

সরকার দলীয় চিফ হুইপ আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই। এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন