শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

জ্বালানি তেল তদারকিতে টিম গঠন, তথ্যদাতার জন্য আসছে পুরস্কার

গেজেট প্রতিবেদন

দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে কঠোর অবস্থানে নেমেছে সরকার। সারা দেশের প্রতিটি জেলায় গঠন করা হয়েছে বিশেষ ‘ভিজিলেন্স টিম’।
শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধভাবে মজুতকারিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী সচেতন নাগরিকদের জন্য পুরস্কারের ঘোষণা আসছে। মূলত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং বাজার তদারকি জোরদার করতেই সাধারণ মানুষকে সম্পৃক্ত করার এই উদ্যোগ নেয়া হয়েছে।

জেলাভিত্তিক কন্ট্রোল রুম ও যোগাযোগ
প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে এই ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। নাগরিকরা যেন সরাসরি অভিযোগ বা পরামর্শ প্রদান করতে পারেন, সে জন্য প্রতিটি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

যোগাযোগের নম্বরগুলো হলো:

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, জ্বালানি তেলের সরবরাহ বাধাগ্রস্ত করা বা মজুত সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তালিকায় দেয়া সংশ্লিষ্ট নম্বরে যেন যোগাযোগ করা হয়। সরকার প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন