শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

গেজেট প্রতিবেদন

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

সুন্দর ক্রীড়াজগত গড়তে চান প্রধানমন্ত্রী
সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়ই সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তার বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন