ঈদের দিন সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের সদরপুর ওয়েষ্ট জোন পাওয়ার জিষ্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।
ফরিদপুরের সদরপুর ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটর সাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। এসময় বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শরীফুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও কর্মকর্তাদের মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে।
খুলনা গেজেট/এনএম

