শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

গেজেট প্রতিবেদন

পদ্মা ও যমুনা সেতু দিয়ে এক দিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপার করছে। এতে সর্বোচ্চ টোল আদায়ে নতুন মাইলফলক অতিক্রম করছে।

ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে প্রথম ৩ দিনে ১ লক্ষ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়, ২০২৫-এ এই সংখ্যা ছিল ১ লক্ষ ৮০২টি। প্রথম তিন দিনে মোট টোল আদায় হয় ১২ কোটি ৫ লক্ষ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

শুক্রবার সকালে সেতু বিভাগের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

একইভাবে যমুনা সেতুর দিয়ে ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়, ২০২৫-এ এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। ২০২৬ সাল এক দিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এ বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন