বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে নাশকতা মামলায় আ.লীগ নেতার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নায়েব আলী খান (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নায়েব আলী খান কোটালীপাড়া উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মৃত সৈয়দ আলী খান (রাঙ্গা খান)-এর ছেলে। তিনি বর্তমানে মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর অভিযোগে দায়ের করা নাশকতা মামলার ৫ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৬ জুলাই এনসিপির কর্মসূচি ঘিরে মাজড়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে এবং দেশীয় অস্ত্র নিয়ে যান চলাচলে বাধা দেয়ার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

খুুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন