১৮ মার্চ সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা

গেজেট প্রতিবেদন

ঈদের আগে পূর্বনির্ধারিত ছুটির অংশ হিসেবে আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৮ মার্চের স্মারকমূলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) একদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং ও বেসরকারি অফিস নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এই অবস্থায় বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ আগামী ১৮ মার্চ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন