বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

যমুনায় ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, সোয়া লাখে বিক্রি

গেজেট প্রতিবেদন

বগুড়ার ধুনটে যমুনা নদীতে এক জে‌লের বড়‌শি‌তে ১০৫ কেজি ওজ‌নের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৮টার দি‌কে যমুনার আওলাকান্দি ঘাটে জে‌লে রঞ্জুন চৌধুরীর বড়শিতে মাছটি ধরা পড়ে।

এত বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয়দের মধ্যে মাছটি ভাগ করে বিক্রি করা হয়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্য ধরে মাছটি ভাগ-বাটোয়ারা করা হয়। প্রতি ৭৫০ গ্রাম মাছের জন্য ১ হাজার টাকা করে দিতে হয়েছে।

স্থানীয় মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘‘আমার জীবনে প্রথমবার যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়তে দেখলাম। মাছটি দেখতে এলাকায় মানুষের ভিড় লেগে যায়।’’

স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল জানান, গত প্রায় ৪০ বছরে এই এলাকায় যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা শোনা যায়নি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন