বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

সরকারি দলের সংসদীয় সভা বুধবার অনুষ্ঠিত হবে : চিফ হুইপ

গেজেট প্রতিবেদন

জাতীয় সংসদ নেতার সভাপতিত্বে আগামীকাল বুধবার সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) এ কথা জানান তিনি।

চিফ হুইপ জানান, আগামীকাল বুধবার জাতীয় সংসদের সরকারি দলের সভা ডাকা হয়েছে। ওই দিন বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে সরকারি দলের এই সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।

সভায় সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগের দিন সংসদীয় দলের বৈঠকে বসছে বিএনপি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন