বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

গেজেট প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। ব্যাক্তিগত কারন দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার পর এই প্রথম কোন প্রসিকিউটর পদত্যাগ করলেন। এদিকে সোমবার (৯ মার্চ) আরও দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।

তারা হলেন মাজিনা রায়হান ( মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এসব নিয়োগ নিশ্চিত করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন