বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে মোটরসাইকেল–টমটম সংঘর্ষে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা–বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, নাগরা এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কেরাণীর পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হন এবং অপর দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। আহত দুইজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন