শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল, গ্রেপ্তার ৪

গেজেট প্রতিবেদন

রাজধানীতে ঝটিকা মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে একই দিন সকালে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সময় কলাবাগান থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রুনা বেগম (৫০), জনতা বেগম (৬৫), আকছারী খানম উর্মি (১৮) ও সোহেল মিজি (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলাবাগান থানা পুলিশের একটি টহল দল স্কয়ার হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিল। ওই সময় ফুলের তোড়া হাতে তিন নারীসহ একজন পুরুষ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন। পরে তাদের গ্রেপ্তার করে কলাবাগান থানায় নেয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ফুল নিয়ে ধানমন্ডি ৩২ এর দিকে যাওয়ার সময় ওই ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন