শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে নসিমন খাদে পরে চালক নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন খাদে বিপ্লব বিশ্বাস (৩০) নামে নসিমন চালক নিহত হয়েছে। আজ শনিবার (০৭ মার্চ) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো: শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন কংশুর মসজিদ মোড়ে দ্রুত গতিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নসিমন চালক বিল্পব বিশ্বাস মারা যান। এসময় নসিমনে থাকা দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন