শুক্রবার । ৬ই মার্চ, ২০২৬ । ২১শে ফাল্গুন, ১৪৩২

কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

গেজেট প্রতিবেদন

কুয়েতে বিস্ফোরণের ঘটনায় জাহেদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জাহেদ হোসেনের সহকর্মী লুৎফুর রহমান জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরু অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কুয়েতি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা বা তথ্য প্রকাশ করেনি। স্বজনেরা জানান, প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েতে আসেন জাহেদ হোসেন। কিছুদিন পর ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল।

ব্যক্তিগত জীবনে জাহেদ হোসেনের স্ত্রী ও ৪ বছর বয়সি একটি সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসীদের মধ্যে নেমে এসেছে শোকে ছায়া।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন