দুর্নীতির কার্যকর ও দৃশ্যমান প্রতিরোধ ছাড়া সরকারের কোনো অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হবে না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে টিআইবি।
‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা ছাড়াও নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের আলোকে সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত একটি কৌশল ও পথরেখা প্রণয়নের আহ্বান জানানো হয়।
এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের সুপারিশ করে টিআইবি। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিকে স্বাভাবিকতা প্রদানের সব অপচেষ্টার বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনার আহ্বান জানানো হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ, ২০২৫ বাতিল করে নতুন একটি স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়ন ও র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে টিআইবি।
খুলনা গেজেট/এমএনএস

