বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

পল কাপুরের সঙ্গে বৈঠক, মার্কিন চুক্তি পর্যালোচনা করবে জামায়াত

গেজেট প্রতিবেদন

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। বুধবার (৫ মার্চ) ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।

বৈঠকের বিষয়ে ডা. তাহের বলেন, বিশেষ করে সংসদে সরকার দলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট ভূমিকা রাখতে চায়। জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে কথা বলবে সংসদে। এ ছাড়া ইতিবাচক সকল বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি। বিরোধী দল বা জামায়েতার পক্ষ থেকে ডেপুটি স্পিকার প্রদান করা হবে কিনা এ বিষয়েও আলোচনা হয়েছে। জামায়াত ইতিবাচক বিষয়টিতে এমনটিই জানানো হয়েছে।

তিনি আরও জানান, অন্তবর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত চুক্তি পর্যালোচনা করবে; যা ইতিবাচক সেবিষয়গুলো গ্রহণ করবে বাকিগুলো বর্জন করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে জামায়াত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন