যেকোনো মূল্যে ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিময় করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঈদযাত্রায় যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
সভায় মন্ত্রী জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, আনন্দদায়ক ও দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেন।
বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের কাজের নির্মাণ সামগ্রী যত্রতত্র অপরিকল্পিতভাবে রেখে চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন তিনি।
সড়কে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলেন।
খুলনা গেজেট/এমএনএস

