বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

রাজধানীতে অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গুলিবিদ্ধ

গেজেট প্রতিবেদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের সময় গুলিবিদ্ধ হয়েছেন সিদ্দিকুর রহমান (৪১) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। সোমবার (২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কর্মকর্তা হলেন অধিদপ্তরের খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান। সোমবার সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান।

মো. ফজলুল হক খান বলেন, অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি সিদ্দিকুর রহমানের বাঁ পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন। সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক জানিয়েছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন