বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর নিয়োগ বাতিল

গেজেট প্রতিবেদন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। রবিবার (১ মার্চ) নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

২০২৪ সালের ২০ নভেম্বর সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। গত ২৫ ফেব্রুয়ারি তিনি ‘ব্যক্তিগত’ ও ‘পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে আইজিপি করা হয় আলী হোসেন ফকিরকে। ওই দিন পুলিশের আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন