বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম, শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল গ্রেপ্তার

গেজেট প্রতিবেদন

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১ মার্চ) র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নেয়। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার পর আহত ইব্রাহিমের স্বজনরা দাবি করেন, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার ওপর হামলা করা হয়েছে। অন্যদিকে স্থানীয় চাঁদাবাজির ঘটনার জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন