অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের তুলনায় উন্নতির দিকে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
জানা গেছে, হালকা জ্বর ও শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়া শনাক্ত হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীর। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দল সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকার গঠিত হলে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
খুলনা গেজেট/এমএনএস

