বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর মা আর নেই

গেজেট প্রতিবেদন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার মা এবং সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী হুরন নাহার রশিদ মারা গেছেন।

রবিবার (১ মার্চ )ভোরবেলায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই মেয়ে, তিন নাতি, দুই জামাতা, ভাইবোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তার জানাজা বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অতঃপর মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন