বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

গেজেট প্রতিবেদন

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মুক্তার ব্যাপারী (৫৫), স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও ছেলে সেলিম ব্যাপারী (৩৩)।

ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ৫ তলা একটি ভবনের ৩য় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিস টিম। তবে এর আগেই আগুন নিভে যায়। এরই মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এই ঘটনায় তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩০ শতাংশ ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশংকাজনক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন