বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

ঘরের সিলিং থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

গেজেট প্রতিবেদন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ের ভেতর থেকে বিশাল একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিলে ঘরের সিলিংয়ের ভেতরে হাঠাৎ একটি বড় অজগর সাপ দেখা যায়। ঘরের সবাই অজগর সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেড়িয়ে যায়।

একপর্যায়ে চিৎকার চেঁচামেচির পর এলাকাবাসী জড়ো হয়ে সাপটিকে মারার জন্যে প্রস্তুতি নেয়। পরে স্থানীয় সচেতন এক ব্যক্তির ফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। পরে ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক ঘণ্টা প্রচেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন