আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ফিরতি যাত্রীদের সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীচাপ সামাল দিতে এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট দুই ভিন্ন সময়ে অনলাইনে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকালে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট প্রতিদিন দুপুরে বিক্রি শুরু হবে।
একইসঙ্গে এবার ঈদে ৫ জোড়া-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/এএজে

