শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

রমজান ও ইরি মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ-ই মূল লক্ষ্য : বিদ্যুৎ মন্ত্রী

গেজেট প্রতিবেদন

পবিত্র রমজান ও ইরি মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব নেয়ার প্রথম দিনেই এই খাতের আর্থিক ও সরবরাহ পরিস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।

মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রমজান ও ইরি মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখাই এখন মূল লক্ষ্য।

বকেয়া পরিশোধ ইস্যুকে কেন্দ্র করে উৎপাদকদের পক্ষ থেকে কোনো ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন