কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জিংলাতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা এলাকার অটোরিকশা চালক ফারুক (৪২), বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮)।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ইকোনো বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ৫ থেকে ৭ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার। তিনি জানান, আজ বিকেলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এ সময় দুইজন নিহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এমএনএস

