শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

হবিগঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ৭ কিশোর আটক

গেজেট প্রতিবেদন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে কেন্দ্রে ভোট দিতে আসে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন। বর্তমানে তাদের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে। আটক কিশোররা ওই এলাকারই বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন