শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভোটারদের টাকা বিতরণ : সূত্রাপুর জামায়াতের নায়েবে আমিরের কারাদণ্ড

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর দুদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে আটক করা হয় বলে সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানিয়েছেন।

ওসি বলেন, “হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।”

কত টাকা পাওয়া গেছে, সেই তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি ওসি।

পুলিশের উপ-কমিশনার (লালবাগ) মো তারেক মাহমুদ বলেন, “কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তাকে দুই দিনের সাজা দেন।

“আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে তিনি দাবি করেছেন ‘পোলিং এজেন্টেদের চা-নাস্তা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।”

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন