সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে।
হঠাৎ অনুভূত হওয়া এই কম্পনে নগরবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পের স্থায়িত্ব কম থাকায় এবং মাত্রা তুলনামূলক কম হওয়ায় এখন পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এমএনএস

