শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

গেজেট প্রতিবেদন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী-শিশুসহ অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন