রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে অনধিক সাত বছরের জেল

গেজেট প্রতিবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে দুই থেকে সাত বছরের জেল হতে পারে। সোমবার (৯ ফেব্রয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।

পরিপত্রে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি ব্যয়ের রিটার্ন (ফরম-২২) যথাযথভাবে দাখিল না করলে অথবা এ সংক্রান্ত কোনো আদেশ লঙ্ঘন করলে অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী তিনি শাস্তিযোগ্য অপরাধে অপরাধী হবেন।

অনুচ্ছেদ ৭৪ অনুসারে উক্ত অপরাধের জন্য অনধিক ৭ (সাত) বৎসর এবং কমপক্ষে ২ (দুই) বৎসর সশ্রম কারাদণ্ড এবং অর্থ দণ্ডেও দণ্ডিত হবেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন