শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

গেজেট প্রতিবেদন

নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স গিয়ে লাশ দুটো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মা আতিয়া খাতুন (৩০) ও তার শিশু কন্যা রওজা খাতুন ঘুমাচ্ছিলেন। আগুনে আটকা পড়ে মা-মেয়ে পুড়ে মারা যায়। বাড়ির মোট ৪টি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মা-মেয়ের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন