বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

রাজধানীকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

গেজেট প্রতিবেদন

রাজধানীর মিরপুর পল্লবীর সেকশন-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুড়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। জানা গেছে স্বামী ঋণগ্রস্ত ছিলেন। দুই সন্তানকে হত্যার পর বাবা মা আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ওই বাসায় গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন