নির্বাচনী প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করায় গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
তিনি জানান, হরিণ প্রতীকের নির্বাচনী প্রচারণায় পিভিসি ব্যানার ব্যবহার করায় ওই প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখছে।
খুলনা গেজেট/এএজে



