মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ

গেজেট প্রতিবেদন

কারাবন্দিদের আজ থেকে ডাকযোগে ভোটদান শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন