গোপালগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী লব বাড়ৈ মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের আশুতোষ বাড়ৈর ছেলে।
সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন জলিরপাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই একটি ট্রলির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লব বাড়ৈ নিহত হন এবং অপর দুই আরোহী আহত হন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে



