রবিবার । ২৯শে মার্চ, ২০২৬ । ১৫ই চৈত্র, ১৪৩২

হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ শুরু

গেজেট প্রতিবেদন

জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার’ দাবিতে ব্যানার নিয়ে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় তারা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’—এমন স্লোগান দেন।

একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন