বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রাকের চাপায় হাশেম শেখ (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার সাতপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাশেম শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম-আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক টেকেরহাটের দিকে যাচ্ছিল। সাতপাড় এলাকায় পৌঁছালে ট্রাকটি সামনের ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক চালক হাশেম শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি মর্গে প্রেরণ করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন