বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজ সদস্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় সন্দেহভাজন আসামী হিসাবে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন