কাল জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

গেজেট ডেস্ক 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারের উচ্চপদস্থ সূত্র বৃহস্পতিবার ( ৫ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে এ ভাষণ হলেও এতে সমসাময়িক রাজনৈতিক ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।

গত ঈদুল ফিতরেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন