সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

ঈদুল আজহা : বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

গেজেট ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রয়। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

এর আগে ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানানো হয় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন