বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

মোদী-শাহবা‌জের প্রশংসায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

গেজেট ডেস্ক

ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতিতে দু’দেশের প্রধানদের প্রশংসা করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করি।

রাষ্ট্রপতি ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ আমাদের দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে।

ভারত-পাকিস্তান চলমান সংঘর্ষের মধ্যে উভয় দেশ অস্ত্রবিরতিতে রাজি হওয়ায় দু’দেশ প্রধানদের সাধুবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার ১০ মে) দিনগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, তাদের কার্যকর মধ্যস্থতার জন্য।’

প্রতিবেশী ওই দুই দেশ কুটনীতিকভাবে মতপার্থক্য নিরসনের যে কোনো উদ্যোগকে বাংলাদেশ সমর্থন জানাবে বলেও এই বিবৃতিতে বলা হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন